জাতীয় ক্রিকেটে আরেকটি জয়ের পথে ঢাকা
ইস্পাহানী জাতীয় ক্রিকেটের কাপ জয়ের পথে এখন ঢাকা। চতুর্থ চার দিনের ম্যাচ গতকাল তারা বরিশালকে ইনিংস এবং ৫৩ রানে পরাজিত করে।
বরিশাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে স্বাগতিকরা ফলো অন পড়লে ঢাকার জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
বাকি দুটো ম্যাচে যদি না হারে তাহলে ঢাকা নিশ্চিন্তে কাপ জিতবে। ঢাকার সংগ্রহ ৩২ পয়েন্ট। আর ২ পয়েন্ট পেলেই তারা চ্যাম্পিয়ন হবে। ঢাকার পরেই ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী। রাজশাহী স্টেডিয়ামের খেলায় রাজশহী খুলনার সাথে ড্র করে। ২৪ পয়েন্ট নিয়ে এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সিলেট চট্ট্রগামের সাথে ড্র করে।
ঢাকা বনাম বরিশাল
ঢাকার প্রথম ইনিংসের ৫৭৪ রান তাড়া করতে নেমে বরিশাল প্রধম ইনিংসে ২১৩ রান করলে ফলো অনে পড়ে দলটি। ঢাকার ফাহিম মুনতাসির সুমিত এবং মেহরাব হোসেন জুনিয়র চারটি উইকেট ভাগাভাগি করে নেন। দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৩০৮। মেহরাব হোসেন ৮০ রানে ৬ টি এবং ফাহিম ৫৬ রানে ৩ টি উইকেট লাভ করেন। বরিশালের ওপেনার তৌহিদ ৫৭ এবং নাসিরুদ্দিন ৫০ রান করেন। এছাড়া শাহিন হোসেন ৫৩ এবং আল আামিন ২০ রান করেন। তবে শেষের দিকের ব্যাটসম্যারদের ব্যর্থতায় ৩০৮ রানেই বরিশালের ইনিংস শেষ হয়ে যায়। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ফাহিম ।
রাজশাহী বনাম খুলনা
রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর এক খেলায় রাজশাহী খুলনাকে ৩২৭ রানের টার্গেট ছুড়ে দেয়। কিন্তু শেষ দিনে ৬ উইকেট হােিরয় ১৮২ রান করে বরিশাল। বরিশালের আসাদুল্লাহ ১১১ বলে ৭৪ রান করেন। এছড়া জামালউদ্দিন ৬০ বলে ৩২ রান করেন। সাজ্জাদ ২৫ এবং সালিম ২ রান নিয়ে অপরাজিত ছিলেন।
সিলেট বনাম চট্টগ্রাম
এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত আরেক খেলায় সিলেটের বিরুদ্ধে চট্টগ্রাম ৭ ইইকেট হারিয়ে ৪৫৯ রান করে । আহসানউল্লাহ ৭৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে। গোলাম রহমান ১১০ বলে ৫১ রান করে। এছড়া ইমতিয়াজ ১২৫ বলে ৫৫ রান করেন। নাবিল সামাদ ৪ টি ,এবং হাসিবুল হোসেন ও অলোক কাপালি ২ টি করে উইকেট লাভ করেন।
