এএফসি-অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল ১৩ এপ্রিল ঢাকা ত্যাগ করবে।
আগামী ১৬-১৭ এপ্রিল ২০০৫ পর্যন্ত এশিয়ার ফুটবল কনফেডারেশন কতৃক আয়োজিত এএফসি-অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগহণ করতে ২৬ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মহিলা ফুটবল দল আগামী ১৩ এপ্রিল ২০০৫ দুপুর ১টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩২২ ফ্লাইটযোগে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
২৬ সদস্যবিশিস্ট দলের দলনেতা গোলাম রব্বানী হেলাল এবং ম্যানেজার কামরুন নাহার ডানা। দলের খেলোযাড়রা হলেন পিংকি, শামীমা, রুপালি, ইতি, কেমি, নীলা, মোনা, হাসিনা,বলু, ম্রাসাউ, ক্রাচিং, বেবী, রেশমা, ডায়না, সুইনূ, তৃষ্ণা এবং রীনা ।
