২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে জুয়েলের অল রাউন্ড পারফরম্যান্স

স্ট্যান্ডার্ড চার্টাড ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে বড় জয় পেয়েছে ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়েস্ট এন্ড স্কুল ১৯৭ রানে হারায় উদয়ন স্কুলকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রথমে ব্যাট করে  ওয়েস্ট এন্ড  ৫০ ওভারে ছয় উইকেটে ৩৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। দলের পক্ষে জুয়েল চন্দ্র দাস সর্বোচ্চ ১০০ রান করেন। জবাবে উদয়ন স্কুল ১৯৬ রানে অল আউট হয়ে য়ায়। ব্যাটিংয়ের পর জুয়েল বল হাতে ৪৩ রান খরচায় ছয় উইকেট তুলে নেন।

এছাড়া দিনের অন্যান্য ম্যাচে সানিডেল (১৪২/২) আট উইকেটে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুলকে (১৩৯/১০), সৌরভ স্মৃতি বিদ্যালয় (১৪০/২) আট উইকেটে রহমতউল্লাহ মডেল স্কুলকে (১৩৪/১০), মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় (৯১/৩) সাত উইকেটে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়কে (৯০/১০), ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় (৭৯/৩) একই ব্যবধানে ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়কে (৭৮/১০), রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয় (১১১/৪) ছয় উইকেটে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে (১০৫/১০), মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন (১৫৩/৫) পাঁচ উইকেটে মিশু প্রি ক্যাডেট উচ্চ বিদ্যালয়কে (১৫১/১০), রায়ের বাজার উচ্চ বিদ্যালয় (২৩৪/৬) চার উইকেটে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে ( ২৩০/৯) এবং লরেটো ( ১৯৩/৮) দুই উইকেটে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।