২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে ক্ষুদে ক্রিকেটারদের পাঁচ সেঞ্চুরি

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে সোমবার বিভিন্ন ভেন্যুতে ক্ষুদে ক্রিকেটাররা পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মিরপুর আউটার স্টেডিয়ামে নাহিদুল আলম খান ও রায়হান আনাসের নৈপুন্যে বিকেএসপি ২৬৯ রানে হারায় প্যারামাউন্ট উচ্চ বিদ্যালয়কে। প্রথমে ব্যাট করে বিকেএসপি ৫০ ওভারে ৩৮৪ রানের পাহাড় গড়ে তোলে। নাহিদুল ৯৯ বলে চারটি চার ও ছয়টি বিশাল ছয়ের সাহায্যে ১১৫ এবং রায়হান ৯৩ রান করেন।

জবাবে প্যারামাউন্ট ১১৫ রানে অল আউট হয়ে যায়। বিকেএসপির রিয়াজ ১৭ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মিরাজ হোসেনের সেঞ্চুরিতে ভর করে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল ১৪২ রানের জয় পায় ম্যাপল লিফ ইন্টারন্যাশনালের  বিরুদ্ধে। ন্যাশনাল ব্যাংক প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ৩০৮ রান সংগ্রহ করে। মিরাজ ১১৬ বলে ১৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। এরমধ্যে তার একডজন চার এবং ১১টি ছয়ের মার রয়েছে।

জবাবে ম্যাপল লিফ ১৬৬ রানে অল আউট হয়ে যায়। জিসান ও ফেরদৌস তিনটি করে উইকেট নেন।

গুলশান ক্লাব মাঠে তেজকুনীপাড়া উচ্চ বিদ্যালয় (২৪৮/১০) ১১১ রানে হারায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে (১৭৩/১০)। তেজকুনীপাড়া স্কুলের শাহাজাদা ১০৮ রান করেন।

রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এক নম্বর মাঠে নয়া পল্টন লাইন উচ্চ বিদ্যালয় (১৬৬/২) আট উইকেটের জয় পায় ব্লু বার্ড ইন্টারন্যাশনারের বিরুদ্ধে (১৬৫/১০)। এই ম্যাচে সেঞ্চুরি হাঁকান নয়া পল্টন স্কুলের সেলিম হোসেন (১০৫)।

দিনের অন্যান্য ম্যাচে ঢাকা কলিজিয়েট স্কুল (১১৬/২) আট উইকেটে সানিডেলকে, পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয় (১০০/৪) ছয় উইকেটে মানারত ঢাকা ইন্টারন্যাশনালকে (৯৭/১০), সেফালন ইন্টারন্যাশনাল (২০৯/১০) ৬৭ রানে আধুনিক বিদ্যালয়কে (১৪২/১০), লরেটো(২৬০/৬) ৪৮ রানে ধানমন্ডি টিউটোরিয়ালকে (২১২/১০) এবং শহীদ রমিজউদ্দিন কলেজ (২২২/৭) তিন উইকেটে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে (২১৭/১০) পরাজিত করে।