পারটেক্স স্কোয়াশের ফাইনালে রকি
পারটেক্স উন্মুক্ত স্কোয়াশের ‘এ’ বিভাগের খেলায় সোমবার গুলশান ক্লাবের এরশাদ হোসেনকে ৩- ১ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন রকি।
চট্ট্রগাম ক্লাবের রনি রামএবং ক্যাডেট কলেজ ক্লাবের রাজু সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তারা দু’জন যথাক্রমে বুয়েট ক্লাবের জগদীশ চৌহানকে ও ঢাকা ক্লাবের আনিসুল হককে পরাজিত করেন।
প্রিমিয়ার বিভাগের খেলায় ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশ ঢাকা আর্মি ক্লাবের মাসুদ রানাকে হারান। অন্যদিকে ফু ওয়াং ক্লাবের আসিফ আনোয়ারের বিরুদ্ধে জয় পান বগুড়া ক্যান্টমেন্ট ক্লাবের স্বপন পারভেজ।
‘সি’ বিভাগের খেলায় ক্যাডেট কলেজ ক্লাবের জিন্টো ঢাকা আর্মি ক্লাবের মাহিকে ও গুলশান ক্লাবের হামজা বুয়েট ক্লাবের রাশেদুল হককে পরাজিত করেন।
অনুর্ধ্ব ১৮ বিভাগে সায়হামকে হারান গুলশান ক্লাবের বাবলু।
