২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৩ ফুটবল উৎসবে বাংলাদেশ জয় পেলেও হেরেছে বাংলাদেশ ‘এ’

বিকেএসপিতে এএফসি অনুর্ধ্ব ১৩ ফুটবল উৎসবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৩ দল পাকিস্তান ও ভূটানের বিরুদ্ধে জয় পেলেও নেপালের কাছে হেরে গেছে ‘এ’ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রথম ম্যাচে পাকিস্তানকে দুই গোলে এবং দ্বিতীয় ম্যাচে ভূটানকে ছয় গোলের বড় ব্যবধানে হারায়  বাংলাদেশ। নেপালের সাথে ম্যাচটি বাংলাদেশ ‘এ’ দল হারে এক গোলে।

দিনের অন্যান্য ম্যাচে শ্রীলংকা ১- ১ গোলে ড্র করে ভূটানের সাথে এবং পাকিস্তান দুই গোলে পরাজিত করে শ্রীলংকাকে।