ইংল্যান্ড সফর দলের জন্য কঠিন হবে- হোয়াটমোর
বাংলাদেশ দলের কোচ ডেভ হোয়াটমোর বলেছেন, এ বছর নিজেদের মাটিতে জিম্ববুয়ের বিরুদ্ধে সিরিজ জেতার পর আমরা যে আসলেই নিজেদের উন্নত করতে পেরেছি সেটা প্রমান করার জন্য ইংল্যাণ্ড সফর একটা চ্যালেঞ্জ। আর্মি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট দলের প্রথম দিনের অনুশীলন চলকালে সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে ডেভ এ কথা বলেন।
বছরের শুরুতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট এবং ওয়ানডে জয়ের পর অনেকেই সমালোচনা করে বলেছিল বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল। জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা জয় পেয়েছে যেখানে দলটির বেশিরভাগ তারকা খেলোযাড় ছিলো না। ডেভ হোয়াটমোর বলেন, এ সমালোচনার জবাব দিতে আমাদের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়োর মত দলগ–লোর সাথে ভাল করতে হবে।
জাতীয় দলের নির্বাচিত ২০ জন খেলোযাড়ই সোমবারের এ প্র্যাকটিস সেশনে হাজির ছিলেন।
প্রায় দু’মাস অন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে থাকার পর ইংল্যাণ্ড সফরকে সামনে রেখে গতকাল ক্রিকেটাররা আবারো একত্রিত হলেন। এই দু’মাস তারা চলমান জাতীয় লিগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।
আগামী ১০ দিন আর্মি স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন চলবে। এখান থেকে বাছাই করা দল ১৭ এপ্রিল থেকে চট্টগ্রামে চুড়ান্ত অনুশীলণে অংশ নেবে।
কোচ হোয়াটমোর বলেছেন, ইংল্যাণ্ড সফর হবে অন্যরকম একটা সফর। তিনি মনে করেন দলের খেলোয়াড়রা ইংল্যান্ডের পরিবেশের সাথে এবার নিজেদের খাপ খাওয়াতে পারবেন এবং তারা যথেষ্ট সময়ও পাবেন এজন্য। হোয়াটমোর আশা করেন এবার দলের খেলোযাড়রা নিজেদের প্রমান করতে পারবেন।
অধিনায়ক হাবিবুল বাশারও কোচের সাথে সুর মিলিয়ে বললেন, এ সফরে আমরা ভাল কিছু করতে চাই, যাতে কেউ বলতে না পারে আমরা বিশ্ব ক্রিকেট থেকে পিছিযে আছি।
ইংল্যাণ্ডে প্রায় ২ মাস অবস্থান করবে বাংলাদেশ দল। তারা সেখানে ইংল্যাণ্ডের বিপক্ষে দু’টি টেস্টে অংশ নেবে। এছাড়াও তারা অস্ট্রেলিয়া এবং ইংল্যাণ্ডের বিরুদ্ধে ৩ টি করে ওয়ানডে ম্যাচেও অংশ নেবে। দলে নতুন মুখ ওপেনার শাহরিয়ার নাফিস আহমেদ এবং পেসার শাহাদত হোসেন রাজিবও দলের জন্য ভাল কিছু দিতে প্রতিশ্র“তিবদ্ধ।
নাফিস বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চমৎকার খেলেছেন। অন্যদিকে ১৯ বছর বয়সী শাহাদতকে মনে করা হচ্ছে দেশের সবচেয়ে দ্রুতগতির পেসার। দলে জায়গা পেলে ভাল কিছু করবেন বলে তিনি জানালেন। শাহাদতের স্বপ্ন একদিন তিনি বিশ্বের সেরা পেসারদের দলে অন্তর্ভুক্ত হবেন।
