২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার স্বাধীনতা দিবস হকির ফাইনাল

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ব্লু বেরি ট্রাভেলস এবং পুরোনো ঢাকা হকি ডেভলপমেন্ট বোর্ড ফাইনালে লড়াই করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিতব্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ এবং পুরষ্কার বিতরন করবেন এ্যাকমি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার আফজালুর রহমান সিনহা।

জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ অপরাজিত ব্লু বেরি ট্রাভেলস ছয়টি জয় এবং একটি  ড্র নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে উঠে এসেছে। অন্যদিকে তারকাখচিত পুরোনো ঢাকা পাঁচটি জয় এবং একটি পরাজয় নিয়ে ব্লু বেরির চাইতে এক পয়েন্ট পেছনে থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ফাইনাল ম্যাচে  মানসিক দিক থেকে পুরোনো ঢাকার চাইতে কিছুটা এগিয়ে থাকবে ব্লু বেরি ট্রাভেলস। কারন গ্র“প ম্যাচে ব্লু বেরি ৭- ১ গোলে পুরোনো ঢাকার বিরুদ্ধে জয় পেয়েছিল।

ব্লু বেরি ট্রাভেলস: জাহাঙ্গীর (গোল রক্ষক), ঈসা, ফারুক, রাজন, মোকসেদ, শামিম, সুমন, নকিব, খুরশেদ, আসিফ-এ-নূর, হাসান, শুভ, তৌফিকুল, প্রশান্ত, বিপ্লব এবং তুষার কান্তি।

পুরোনো ঢাকা: জাহিদ (গোল রক্ষক), আশিক, টিটু, খোকন, জিমি, কামাল, হাবুল, চন্দন, রাহুল কান্তি, তাবিব-এ-নূর, রনি, সুমন, মামুন, লিটন, সাব্বির এবং শান্তু।