রানা নাভেদ: সাইড লাইন থেকে মূল বোলার
অস্ট্রেলিয়া সফর দিয়েই পাকিস্তান দলে রানার ক্যারিয়ারের শুরু, তখন পর্যন্ত কেউ ভাবতেই পারতেন না রানা নাভেদ উল হাসান এমন পারফরমেন্স দেখাবেন। বর্তমানে তিনিই পাকিস্তানের স্ট্রাইক বোলার। তিনি স্বীকার করেন যে, তার ল্য হচ্ছে একজন সহায়ক বোলার হিসেবে দলকে সাহায্য করা।
যাহোক, বেশ কয়েকটি সিরিজের পর তিনি আবার চমৎকার খেলা প্রদর্শন করেছেন। তবে অস্ট্রেলিয়ার চেয়েও ভাল পারফরমেন্স দেখিয়েছেন ভারতে। অসাধারণ বোলিং অ্যাকশনের মাধ্যমে কুপোকাৎ করেন ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। ওয়ান ডে সিরিজের সেরা খেলোয়ার রানা একজন ধার্মিক ব্যক্তিও বটে।
নাভেদ বলেন, “প্রথমে অস্ট্রেলিয়া এবং এরপর ভারত সফর আমার জন্য সেরা ঘটনা। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে বল করার পর ভারতের স্লো পিচে মানিয়ে নিয়ে বল করার ফলে আমি বিশেষ অভিজ্ঞতা লাভ করেছি।”
“যেখানেই আমি বোলিং করি না কেন, আমি আমার সেরা খেলাটাই সব সময় প্রদর্শন করতে চাই।”
জলন্ধরে রানা তার আসল শিকার খুঁজে পেয়েছিলেন। এ ব্যাপারে গুরুমন্ত্র দিয়েছিলেন সাবেক পাকিস্তানি পেস বোলার আকিব জাভেদ।
রানা বলেন, “আকিব আমাকে তার মূল কৌশল ‘আউটসুইং’ শেখানোর কাজে প্রচুর সহযোগিতা করেছেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে বলকে সুইং করাতে হয়।”
“অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে যখন আমি সর্বোচ্চ উইকেট পাই, তখন মনে করেছিলাম গতির কারণেই এই প্রাপ্তি।” তবে আমি বুঝতে পেরেছি যত দ্রুত আপনি বোলিং করবেন তত দ্রুত আপনি কাহিল হয়ে পড়বেন। তাই সব চেয়ে ভাল উপায় উইকেট-টু-উইকেট বোলিং, সঠিক লাইন ও লেংন্থ বর্জায় রেখে বল করতে হবে। আর জামশেদপুরের মত ক্রিজে খেলার সুযোগ পেলে তা হবে বাড়তি সুবিধা।”
