২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন লেম্যান

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লেম্যান আসন্ন অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছেন। অস্ট্রেলিয়ার নির্বাচকরা বলেছেন,তারা এখন দলে নতুনদের সূযোগ দিতে চান। লেম্যানের বাদ পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

লেম্যানসহ আরো ৬ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার নতুন চুক্তি এবং অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছেন। দলে ড্যান কুলান,মাইকেল লুইসসহ আরো বেশ কয়েকজন নতুন মুখ যুক্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হোন্স বলেছেন ,নতুন নির্বাচিত খেলোযাড়রা অস্ট্রেলিয়ার শীর্ষ  অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।

৩৫ বছর বয়সী লেমান দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার দলে খেলছেন এবং টেস্ট ও ওয়ানডেতে তার নৈপুন্যও ছিল  অসাধারণ।