২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা সভাপতি পদে ২০০৭ সালে আবারো নির্বাচন করবেন ব্লাটার

২০০৭ সালের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন সেপ ব্লাটার। ফিফা সভাপতি জানান,স্বাস্থ্য ভাল থাকলে তিনি আবারো নির্বাচন করার জন্য প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সুইজারল্যাণ্ডে জন্মগ্রহণকারী ৬৯ বছর বয়সী ব্লাটার ১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ব্লাটার জানিয়েছেন, ২০১১ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে আমি প্রস্তুত। আর আমার মনে হয় ফিফাও আমাকে চায়।

ব্লাটার সভাপতি হওয়ার পর  ফুটবলে উন্নয়নে বেশি কছু পদক্ষেপ নেন। তার উৎসাহেই ফুটবলে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়।