২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবারো আপিল করবেন গাঙ্গুলি

আইসিসির আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবারো আপিল করবেন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর আগে তার আবেদন প্রত্যাখান করে আইসিসি আপীল কমিশনার মাইকেল বেলোফ । ফলে একদিনের ৬টি আর্ন্তজাতিক ম্যাচে অংশ নিতে পারবেন না গাঙ্গুলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ৪র্থ একদিনের ম্যাচে বোলিং শেষ করতে নির্দ্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় নেওয়ায় আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক সৌরভের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছয় ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করেন। গাঙ্গুলি অবশ্য ইতোমধ্যেই দু’টি ম্যাচ মিস  করেছেন। খবর বার্তা সংস্থার। 

গাঙ্গুলী এবং ম্যাচ কর্মকর্তাদের লিখিত আবেদন বিবেচনা করতে গিযে বোর্ড ভারত অধিনায়ককে দোষী সাব্যস্ত এবং শাস্তি অব্যাহত রাখে।