২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৮ম

পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে হারার পর ভারতের ওয়ানডে র‌্যাঙ্কিং অনেক নিচে নেমে গেছে। আইসিসির নতুন নিয়মানুযায়ী র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৮ম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে ৪-২ ম্যাচে হারে ভারত। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী ভারতের পরের অবস্থানে  রয়েছে জিম্বাবুয়ে,কেনিয়া এবং বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।

পাকিস্তানের আগে রয়েছে অস্ট্রেলিয়া,শ্রীলংকা এবং নিউজিল্যাণ্ড।

অন্যদিকে খেলোয়াড় তালিকায় ১৩ নম্বরে নেমে গেছে শচীন। অন্যদিকে বোলিং তালিকায় হরভাজন সিং ১৬ নম্বরে  উঠে  এসেছে।  অন্যদিকে পাক-ভারত সিরিজে ১৫ টি উইকেট নিয়ে পাকিস্তানের উদীয়মান তারকা নাভেদুল হাসান রানা ৩০ থেকে ১২ নম্বরে উঠে  এসেছেন।