২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শুরু হয়েছে পেপসি বিচ ভলিবল

কক্সবাজারের লাবনী পয়েন্টে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী পেপসি বিচ ভলিবল প্রতিযোগিতা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

টুর্নামেন্টে নেপালের একটি পুরুষ এবং মহিলা দলসহ মোট ১১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে ছয়টি ও মহিলা বিভাগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বুধবার টুর্নামেন্টের সেমিফাইনাল এবং বৃহস্পতিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরআগে কক্সবাজারের জেলা প্রশাসক হাবিবুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট সেক্রেটারী তারিকুল আনোয়ার খান এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।