২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানিডেল মিনি (বালক) হ্যান্ডবলের যাত্রা শুরু

ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে মঙ্গলবার থেকে সানিডেল ৩য় মিনি (বালক) হ্যান্ডবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। বিএনপি হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

উদ্বোধনী দিনের ছয়টি ম্যাচের প্রথমটিতে সানিডেল ১৩ গোলে হারায় সামার ফিল্ডকে। এছাড়া দিনের অন্যান্য ম্যাচে আনসার ভিডিপি ৭- ১ গোলে বিআইএসকে, সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুল ১৫ গোলে সাউথ পয়েন্টকে, বিএএফ শাহীন কলেজ ১৩ গোলে রেডিয়্যান্ট ইন্টারন্যাশনাল স্কুলকে, বনানী বিদ্যানিকেতন ৮- ২ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে এবং শেষ ম্যাচে গ্রীন হেরাল্ড ৬- ২ গোলে স্কালাস্টিকাকে পরাজিত করে।