অনুর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের ফাইনালে নর্থ এবং সাউথ জোন
স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৭ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেট প্রতিযোগতায় মঙ্গলবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাউথ জোন ১৩২ রানে ইস্ট জোনকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এরআগে নর্থ জোনও ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
প্রথমে ব্যাট করে সাউথ জোন ৫০ ওভারে ২৮০ রানে অল আউট হয়। ফাহমিদ ৬৬ বলে ৫৯ রান করেন। জবাবে ইস্ট জোন ১৪৮ রানে অল আউট হয়ে যায়।
২১ এপ্রিল একই ভেন্যুতে দু’দল ফাইনালে মুখোমুখি হবে।
