২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে জিনজিরা স্কুলের ৩০৮ রানের জয়

স্ট্যার্ন্ডাড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে মঙ্গলবার জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয় (৩৫৫/৮) ৩০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়কে (৪৭/১০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এছাড়া দিনের অন্যান্য ম্যাচে নুরুল হক উচ্চ বিদ্যালয় (২১৯/১০) ৮৩ রানে রাজধানী মডেল উচ্চ বিদ্যালয়কে (১৩৬/১০), ড. এম. শহীদুল্লাহ এইউএমবি (২৮১/৯) ৭৯ রানে সৌরভ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে (২০২/১০), তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় (১৪২/৬) চার উইকেটে ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুলকে (১৪০/১০), শেখদী আবদুল্লাহ মোল্লা বিদ্যালয় (১৭১/৬) চার উইকেটে আইডিয়াল স্কুল এন্ড কলেজকে (১৬৭/১০), খিলগাঁও গভ. উচ্চ বিদ্যালয় (১৭০/৭) তিন উইকেটে রোজ গার্ডেন স্কুলকে (১৬৮/১০), ইকরা  মডেল স্কুল (১৪১/৯) নয় উইকেটে রাজধানী উচ্চ বিদ্যালয়কে (১৩৯/১০) এবং আদর্শ বিদ্যাপীঠ (১৭২/৩) সাত উইকেটে হারায় সানিডেলকে (১৭০/১০)।