গাঙ্গুলির জন্য ভক্তদের প্রার্থনা
পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারনে ছয় ম্যাচ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় দলপতি সৌরভ গাঙ্গুলির দ্রুত দলে প্রত্যাবর্তনের জন্য মঙ্গলবার এক বিশেষ প্রার্থনার আয়োজন করে তাঁর ভক্তরা।
সৌরভ ফ্যান ক্লাব এবং কালিঘাট প্রগতি সমিতি গাঙ্গুলির ফিরে আসার কামনায় অগিন উপাসনার আয়োজন করে। ভক্তদের বদ্ধমূল ধারনা, তাদের এই প্রার্থনা কাজে লাগবে এবং আসন্ন শ্রীলংকা সফরেই দলের হাল ধরবেন কলকাতার ‘মহারাজা’।
কালিঘাট সংঘের সম্পাদক অভিজিত মুখার্জি বলেন, “ সৌরভের উপর থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা যেন উঠিয়ে নেয়া হয় সেজন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি। আমাদের প্রর্থনা বিফলে যাবে না বলে আমার মনে হয়।”
আইসিসির রায়ের বিরুদ্ধে গাঙ্গুলি সোমবার আপীল করলেও তা বাতিল করে দেয় আইসিসি। তবে গাঙ্গুলি আবারও আপীলের প্রস্তুতি নিচ্ছেন।
