এএফসি কাপ: মুক্তিযোদ্ধার স্বপ্ন হোঁচট খেলো
মুক্তিযোদ্ধা সংসদের এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন হোঁচট খেয়েছে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপের গ্র“প এ’র ম্যাচে তুর্কমেনিস্তানের নেবিচি এফসি’র বিরুদ্ধে ১- ২ গোলে হেরে যায় মুক্তিযোদ্ধা।
এই পরাজয়ের ফলে চার ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট চারে আটকে থাকলেও সাত পয়েন্ট নিয়ে জর্ডানের আল ফয়সালি ক্লাবের সাথে শীর্ষে উঠে গেছে নেবিচি। তবে আল ফয়সালি এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট সংগ্রহ করেছে।
এরআগে মুক্তিযোদ্ধা সংসদ ৬ এপ্রিল তুর্কমেনিস্তানে এক গোলে নেবিচিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা জাগিয়ে তুললেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে যাওয়ায় তাদের সেই স্বপ্ন অনেকটাই ভেঙ্গে যাওয়ার পথে।
বাংলাদেশের গরম আবহাওয়ায় নিজেদের স্বাভাবিক খেলা বিঘিœত হতে পারে, একথাটি মাথায় রেখেই প্রথম থেকেই আক্রমনে যায় নেবিচি। ফলস্বরূপ তারা প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়। আর বিরতির পর তারা চলে রক্ষনাতœক খেলায়।
মুক্তিযোদ্ধাও প্রথমার্ধে বেশকয়েকটি আক্রমন চালিয়েছিল। তবে প্রতিপক্ষের গোলরক্ষক পিবার্দির কাছে এসে মুক্তির সব আক্রমন মুখ থুবড়ে পড়ে। এছাড়া দ্বিতীয়ার্ধে মুক্তির ফরোর্য়াডরা দুইবার ফাঁকা গোলপোষ্ট পেয়েও দলকে এগিয়ে দিতে র্ব্যথ হন।
খেলার তিন মিনিটেই এগিয়ে যায় নেবিচি। আরশোভ জারিফের করা কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন ভিতালি। মুক্তিযোদ্ধার দেশসেরা গোল রক্ষক আমিনুল বল গ্রিপে নিতে ব্যর্থ হলেও সফল হয়েছেন সম্পুর্ন অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা ভিতালি। ডিফেন্ডার বেলাল গোললাইন থেকে ক্লিায়ার করার চেষ্টা করলেও বল তাকে ফাঁকি দিয়ে চলে যায় নির্দিষ্ট গন্তব্যে।
এরপর ১০ এবং ৩৩ মিনিটে আরমানের দু’টি জোরালো আক্রমন ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন নেবিচি গোলরক্ষক পিবার্দি।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে নেবিচি। মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল নেবিচির রাইট উইঙ্গার আরাজভ হোজামেতকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি দিতে দেরি করেননি ইরানের রেফারী মোম্বিনি হেদায়েত। পেনাল্টি থেকে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন ভিতালি।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ মুক্তির হাতে চলে যায় এবং তা থেকে একটি গোলও আদায় করে নেয় তারা। কিন্তু নেবিচির গোলপোষ্ট ফাঁকা পেয়েও সমতা আনতে সক্ষম হয়নি মুক্তিযোদ্ধা।
৬৮ মিনিটে মুক্তিযোদ্ধার ঘানাইয়ান স্ট্রাইকার ঘানসা প্রতিপক্ষের গোলরক্ষকে একা পেয়েও বল সরাসরি তার হাতে তুলে দেন। উল্টো ৭২ মিনিটে একটি আতœঘাতী গোল হজম করে বসে নেবিচি। মুক্তিযোদ্ধার লেফট স্টপার টিটুকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার আনাভ্রাদভ।
