২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয় দিয়েই বাংলাদেশ মহিলা ফুটবল দলের এএফসি অভিযান শেষ হলো

দক্ষিন কোরিয়ায় এএফসি কাপ অনুর্ধ্ব - ১৭ মহিলা ফুটবল প্রতিযোগিতায় শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। ফলে তিনটি ম্যাচেই পরাজিত হয়ে দেশে ফিরছে মহিলা ফুটবল দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বুধবার বুসানে হংকংয়ের বিরুদ্ধে ২- ৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ মহিলা অনুর্ধ্ব ১৭ দল। খেলার শেষ বাঁশি বাজার পনের সেকেন্ড আগে শেষ গোলটি হজম করে বাংলাদেশ।

আগের দু’টি ম্যাচে গুয়ামের বিরুদ্ধে এক গোলে এবং জাপানের বিরুদ্ধে ২৪ গোলে হারে বাংলাদেশ।

শুক্রবার দেশে ফেরার কথা বাংলাদেশ মহিলা ফুটবল দল।