অনুর্ধ্ব ১৫ স্কুল ক্রিকেটে গভ. ল্যাবরেটরির শ্বাসরুদ্ধকর জয়
স্ট্যান্ডার্ড চার্টাড অনুর্ধ্ব ১৫ ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটে বুধবার রহমতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়।
ল্যাবরেটরির ৩৯৫ রানের জবাবে রহমতউল্লাহ স্কুল ৩৯৪ রানে তাদের ইনিংস শেষ করে। ল্যাবরেটরির প্রমিত মাত্র ৯৯ বলে ১১টি বাউন্ডারি এবং ২৩টি ছয়ের সাহায্যে ২০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন।
দিনের অন্যান্য ম্যাচে বিকেএসপি এ (৫০৭/৯) ৩৮২ রানে স্কলাস্টিকাকে (১২৫/১০), তেজকুনিপাড়া উচ্চ বিদ্যালয় (৪১৬/১০) ২৪৯ রানে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়কে (১৬৭/১০), সবুজ বিদ্যাপীঠ (৭৬/৩) সাত উইকেটে বিএমএআর রাইফেলস স্কুলকে (৭৫/১০), ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল (১২১/০) দশ উইকেটে সেফালন ইন্টান্যাশনাল স্কুলকে (১২০/১০), আধুনিক বিদ্যালয় (২২২/৩) সাত উইকেটে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে (২২১/১০), হ্যাপি টাইমস ইন্টারন্যাশনাল স্কুল (১৪৭/৭) তিন উইকেটে জুনিয়র ল্যাবরেটরি স্কুলকে (১৪৪/১০), ধানমন্ডি টিউটোরিয়াল (২৭৪/১০) ১২৭ রানে মানারত ইন্টান্যাশনাল স্কুলকে (১৪৭/১০), উত্তর বাড্ডা বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও কলেজ (২৮৯/১০) ১১০ রানে শহীদ রমিজউদ্দিন কলেজকে (১৭৯/১০) এবং ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুল (২৩৩/১০) ৪৫ রানে হারায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে।
