২০১২ অলিম্পিকে নতুন গেমস সংক্রান্ত সিদ্ধান্ত জুলাইয়ে
২০১২ অলিম্পিকে নতুন গেমস সংযোজন করা হবে কি না -ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল আগামী জুলাই মাসে সে ব্যাপারে সিদ্ধান্তে নেবে।
অলিম্পিক কাউন্সিলের প্রেসিডেন্ট জ্যাকুয়িস রগি জানান যে, ২৮টি গেম বরাবরের মতোই থাকবে। কিন্তু ভবিষ্যতে নতুন গেম সংযোজন করা হবে কি না, সে সংক্রান্ত সিদ্ধান্ত হবে ১১৭ যোগ্য ভোটারের ভোটের ভিত্তিতে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এ ব্যাপারে অনুষ্ঠেয় এক সভায় গলফ রাগবি, কারাতে, স্কোয়াশ এবং রোলার গেম অলিম্পিকে সংযোজনের জন্য প্রস্তাব রাখা হবে। কিন্তু কোন গেম শুধু দুই-তৃতীয়াংশ ভোট পেলেই তা অলিম্পিকে সংযোজন করা হবে।
২০০২ সালে অলিম্পিক প্রেসিডেন্ট রগি বেসবল, সফ্টবল এবং আধুনিক পেনট্যাথলন গেম বাদ দিয়ে গলফ এবং রাগবি সংযোজনের প্রস্তাব দিয়েছেন।
এদিকে ফেনসিং এবং রোমান কুস্তি ‘ গ্রেকো’ বিপজ্জনক খেলা হওয়ার কারণে অলিম্পিকে তালিকাভুক্ত হয়নি।
তবে ২০০৮ বেইজিং গেমসে এ সবের কোন প্রভাব পরবে না বলে সকলে মনে করছেন।
