লারার শতকে প্রথম দিন শেষে ওয়েস্ট ইণ্ডিজের সংগ্রহ ২৯২
স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফির দ্বিতীয় টেস্টে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার অসাধারন শতকে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনশেষে ওয়েস্ট ইণ্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৯২। লারার সংগ্রহ ১৭৬। টেস্টে এটি তার ২৮ তম শতক।
সকালে টসে জিতে ওয়েস্ট ইণ্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। হাইন্ডস এবং গ্যালে দলের ব্যাটিং সূচনা করেন। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়িানরা। মাত্র ২ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট পড়ে। উদ্বোধনী ব্যাটসম্যান হাইন্ডস ১ রানে এন্টিনির বলে আউট হন। এর কিছুক্ষন পরেই দলীয় ১২ রানের মাথায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান গ্যালেও আউট হন ব্যক্তিগত ০ রানে। ১২ রানেই আরেক ব্যাটসম্যান সারোয়ানও আউট হন। এরপর লারা এবং চন্দরপাল দলের হাল ধরেন। এই জুটি ১৩৮ রান করার পর দলীয় ১৫০ রানে চন্দরপাল আউট হন। দলীয় ১৭১ রানের মাথায় হাইন্ডস আউট হওয়ার পর লারা ব্রাভোকে সাথে নিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন। ২২৪ বলে ১৭৬ রানের অসাধারন ইনিংস খেলেন লারা। দলীয় ২৮৬ রানে লারা নেলের বলে বোল্ড আউট হন। এরপরই আরেক ব্যাটসম্যান ব্রাভো আউট হন।
৭ উইকেট শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ২৯২। ব্রাউনি এবং পাওয়েল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
সাউথ আফ্রিকার নেল ৩ টি এবং জোন্দেকি ২ টি এভং এন্টিনি ও কালিস ১ টি করে উইকেট পান।
