২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান ক্লাবে শুরু হয়েছে পারটেক্স উন্মুক্ত স্কোয়াশ টুর্নামেন্ট

গুলশান ক্লাবের স্কোয়াশ কোর্টে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পারটেক্স উন্মুক্ত স্কোয়াশ টুর্নামেন্টে শুভসূচনা করেছেন ফেবারিট রাম জগদীশ। রাম সরাসরি ৩- ০ সেটে পরাজিত করেন দিলুকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

প্রিমিয়ার বিভাগের খেলায় ক্যাডেট কলেজ ক্লাবের রাম জগদীশ ৯- ৪, ৯- ৩ এবং ৯- ৫ গেমে গুলশান ক্লাবের দিলুকে হারিয়ে পূর্ন পয়েন্ট লাভ করেন। অন্যদিকে গুলশান ক্লাবের বিশুনাথ ৯- ৫, ৯- ৬ এবং ৯- ৬ গেমে হারিয়ে দেন ঢাকা আর্মি ক্লাবের মাসুদ রানাকে।

‘এ’ বিভাগের খেলায় ঢাকা ক্লাবের মোহিত চৌহান পরাজিত করেন বুয়েট ক্লাবের জগদীশ চৌহানকে, ঢাকা ক্লাবের সেন্টু চৌহান একই ক্লাবের মামুনকে, গুলশান ক্লাবের রকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিপক চৌহানকে এবং ঢাকা ক্লাবের ওমর একই দলের আমিনুল হককে পরাজিত করেন। সবগুলো ম্যাচই সরাসরি ৩- ০ সেটে নিস্পত্তি হয়।

‘সি’ বিভাগের খেলায় শফিকের বিরুদ্ধে ৩- ০ সেটে জয়লাভ করেন ঢাকা ক্লাবের তামিম।

এরআগে গুলশান ক্লাবের সভাপতি এসএম আব্দুল মান্নান টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পারটেক্স গ্র“পের পরিচালক রুবেল আজিজ, বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের সাধারন সম্পাদক সোহেল হামিদ উপস্থিত ছিলেন।