বিশ্বকাপ বাছাইপর্ব ঃ জয় পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিলের ড্র
বিশ্বকাপ বাছাই পর্বের দক্ষিণ আমেরিকার গ্র“পের খেলায় কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল উরুগুয়ের সাথে ড্র করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ক্রেসপো। কলম্বিয়া অবশ্য অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে। ৪১ মিনিটের সময় ফাউল করার অপরাধে কলম্বিয়ার ফেভিয়ান ভার্গেসকে দ্বিতীয় বারের মত হলুদ কার্ড দেখালে তাকে মাঠ ছাড়তে হয়। বাকি সময় তাদের ১০ জন নিয়েই খেলতে হয়।
দক্ষিন আমেরিকার এই গ্র“পে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখন শীর্ষে অবস্থান করছে।
এদিকে গ্র“পের অপর খেলায় ব্রাজিলকে জিততে দেয়নি উরুগুয়ে। ৪৮ মিনিটের সময় উরুগুয়ের দিয়াগো ফর্লান ব্রাজিলের জালে বল প্রবেশ করায়। ৬৮ মিনিটে ব্রাজিলের এমারসন গোল পরিশোধ করে।
এ ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে গ্র“পের দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল। আর্জেন্টিনা ২৮ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। দক্ষিন আমেরিকার এই গ্র“পে ২০ পয়েন্ট নিয়ে ইকুয়েডর ৩য় এবং ১৯ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ৪র্থ অবস্থানে রয়েছে।
