ইনজুরি কাটিয়ে মুরালি এখন খেলার জন্য প্রস্তুত
শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরলিথরন কাঁধের ইনজুরি কাটিয়ে এখন সুস্থবোধ করছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি অল্প কিছুদিনের মধ্যেই বল হাতে মাঠে নামতে পারবেন। আগামী সপ্তাহে মুরালি ল্যাঙ্কাশায়ারের প্রি-সিজন প্রশিক্ষণে যোগ দিতে লন্ডন যাচ্ছেন। আশা করা হচ্ছে,এপ্রিলের শেষের দিকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। খবর ভিভিন্ন বার্তা সংস্থার।
শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়ং মুরালীর কাঁধের ব্যথা কমে আসায় সন্তোষ প্রকাশ করলেও আসন্ন ভারত সফরকালে একদিনের আর্ন্তজাতিক সিরিজের ৫টি ম্যাচের একটিতেও মুরলি শ্রীলঙ্কার হয়ে খেলতে সমর্থ হবেননা। তবে ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দু’টি টেস্ট ম্যাচে মুরলি সম্ভবত অংশ নিতে পারবেন
না ।
