২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটে উইলস লিটল ফ্লাওয়ারের বড় জয়

রুবেল, মনিরুজ্জামান এবং জয়ের তিনটি অর্ধশতকের কল্যানে স্কুল ক্রিকেটে বড় বিজয় অর্জন করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। মিরপুর আউটার স্টেডিয়ামে বুধবার স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে উইলস ৩০৮ রানে হারায় সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়কে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

প্রথমে ব্যাট করে উইলস ৪২ দশমিক ৫ ওভারে পর্বতপ্রমান ৩৭৭ রান সংগ্রহ করে। রুবেল দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন। এছাড়া মনিরুজ্জামান ৯০ ও জয় সরকার ৬৭ রান করেন। সেন্ট গ্রেগরিজের রায়হান চারটি এবং আব্দুর বারী তিনটি উইকেট লাভ করেন।

জবাবে সেন্ট গ্রেগরিজ মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যায়। অল রাউন্ডার মনিরুজ্জামান পাঁচ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।

দিনের অন্যান্য ম্যাচে গুলশান ইয়ূথ মাঠে শেখদী আবদুল্লাহ মোল্লা স্কুল (২৩৫/১০) ৭৪ রানে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে (১৬১/১০) পরাজিত করে। ধানমন্ডি ক্রিকেট মাঠে ঢাকা কলিজিয়েট স্কুলকে (১৫৫/১০) ছয় উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় (১৫৬/৪)। রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় গদুই নম্বর মাঠে এ শ্বাসরুদ্ধকর ম্যাচে ন্যাশনাল ব্যাংক স্কুলকে (২৩৫/১০) চার রানে পরাজিত করে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় (২৩৯/১০)। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এক নম্বর মাঠে ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (১২১/৭) তিন উইকেটে হারায় সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়কে (১১৯/১০)।