২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস হকিতে নৌবাহিনী এবং পুরনো ঢাকার জয়

পুরনো ঢাকা হকি ডেভলপমেন্ট এবং বাংলাদেশ নৌবাহিনী বুধবার স্বাধীনতা দিবস হকির নিজ নিজ খেলায় জয়ী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম খেলায় পুরনো ঢাকা ৫- ৩ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে। বিজয়ী দলের হাবুল দু’টি, কামাল, রাসেল এবং তাবিব এ নূর একটি করে গোল করেন। বিমান বাহিনীর শফিউল হাসান, আলী এবং রাসেলউদ্দিন তিনটি গোল পরিশোধ করেন।

অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২- ১ গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর গাজী এবং কবির একটি করে গোল করেন। পুলিশ দলের রাহাত সারোয়ার দলের পক্ষে একটি গোল করেন।