ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ে পাকিস্তান দলের প্রতি মোশাররফের শুভেচ্ছা
ভারতের বিরুদ্ধে বাঙ্গালোর টেস্টে ১৬৮ রানে বিজয়ী হওয়ায় পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। পাকিস্তান দলের এই অর্জনকে মোশাররফ গোটা জাতির জন্য গৌরবের বলে অভিহিত করেছেন।
পাকিস্তানি প্রেসিডেন্ট বলেন, “ দলের চমৎকার অল রাউন্ড পারফরম্যান্সই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জয়ী করেছে।” ক্রিকেটভক্ত মোশাররফ আগামী মাসে পাক- ভারত শেষ ওয়ানডে ম্যাচ দেখার জন্য ভারত সফর করবেন বলে আশা করা যাচ্ছে।
পাকিস্তান দলের অধিনায়ক ইনজামাম উল হকের লড়াকু নেতৃত্বের প্রশংসা করে মোশাররফ বলেন,“ তার নেতৃত্বেই দলের সবাই সম্মিলিতভাবে এই সাফল্য অর্জন করেছে।”
