স্বাধীনতা কাপ হকিতে ব্লু বেরি এবং বর্নক সমাজের জয়
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার স্বাধীনতা কাপ হকির নিজ নিজ খেলায় জয়ী হয়েছে ব্লু বেরি ট্রাভেলস এবং বর্নক সমাজ।
প্রথম খেলায় বর্নক সমাজ প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩- ১ গোলে জয়ী হয় বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে। বিজয়ী দলের রাজন, রুবেল এবং সোহেল একটি করে গোল করেন। পুলিশের গৌতম কুমার একটি গোল পরিশোধ করেন।
দিনের অপর খেলায় ব্লু বেরি একমাত্র গোলে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে। ব্লু বেরির মাজহারুল ইসলাম মাকসুদ জয়সূচক গোলটি করেন খেলার ৫৯ মিনিটে।
