নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
অকল্যান্ডে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ৯ উইকেটের বিশাল এক জয় পেয়েছে অসিরা। এর ফলে নিজেদের মাটিতে ২-০ তে হোয়াইট ওয়াশ হল কিউইরা।
রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের অসধারণ ব্যাটিংয়ে কিউদের বিপক্ষে সহজ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৬৪ রানের লক্ষ স্পর্শ করতে অস্ট্রেলিয়া মাত্র ১ টি উইকেট হারায়। অবশ্য শুরুটা খুব একটা ভাল হয়নি অসিদের। জাস্টিন ল্যাঙ্গার এবং হেইডেন দলের ব্যাটিং সূচনা করেন। কিন্তু দলীয় মাত্র ১৮ রানে রান আউট হয়ে ফেরত যান হেইডেন। এরপর আর অসিদের পিছু ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের মারমুখি ব্যাটিংয়ে মাত্র ২৯.৩ ওভারে জয়ের লক্ষে পৌছে যায় অসিরা। ল্যাঙ্গার অপরাজিত ৫৯ এবং রিকি পন্টিং ৮২ রান করেন।
এর আগে ব্যাট করতে এসে ২য় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাসলে ৬৯, ভিনসেন্ট ৪০, এবং ভেট্টোরি ৬৫ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে গিলেস্পি ১ টি এবং ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন ৪টি করে উইকেট লাভ করেন।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৯২ এবং অস্ট্রেলিযা ৩৮৩ রান সংগ্রহ করে।
