সহজেই চেলাকে পরাজিত করলেন আত্মবিশ্বাসী হেনম্যান
নেসডাক-১০০ ওপেন টুর্নামেন্টে টিম হেনম্যান তৃতীয় রাউন্ডে সহজে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করেন জুয়ান ইগনাসিী চেলাকে। খবর বিভিন্ন বার্তা সংস্থার
ব্রিটেনের এক নম্বর বাছাই খেলোয়াড় হেনম্যান আর্জেন্টাইন ক্লে-কোট স্পেশালিষ্টকে পরাজিত করার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
হেনম্যান চতুর্থ রাউন্ডে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বী রডিক স্টেপেনিকের।
