২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী টেস্ট ম্যাচে খেলতে পারবেন না ইনজামাম

পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক বাঙালোর টেস্টে জয় লাভের পরপরই ম্যাচ আম্পায়ারের সাথে এক অসৌজন্য আচরণ করে বসলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার উপর এক টেস্ট ম্যাচ খেলার নিষেথাধাজ্ঞা জারি করা হয়। এছাড়া ইনজামামের ম্যাচ ফ্রি থেকে ৩০% কেটে নেওয়ার সুপারিশ করেন আম্পায়ার ক্রিস ব্রড। আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অংশ গ্রহণ করতে পারবেন না ইনজি। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ব্রড লক্ষ্য করেন, বীরেন্দ্র  শেভাগের একটি  কট-বিহাইন্ডের আবেদন নাকচ করে দিলে পাক অধিনায়ক ইনজামাম বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান আম্পায়ার বিলি বোডের এর প্রতি।

তাছাড়াও খেলায় অতিরিক্ত আউট আবেদনের জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি নিয়ম অনুযায়ী এসব বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অধিনায়ককেই দায়ী করা হয়ে থাকে।