অধিনায়কত্বের সমস্যা সমাধান করবেন নির্বাচকেরা ঃ সৌরভ গাঙ্গুলি
পাক-ভারত টেস্ট সিরিজে অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ব্যাটে রানের খরা তাকে বেশ বিষণœ করে তুলেছে। চাপের মধ্যে থাকা সৌরভ জানিয়েছেন যে, তার প্রশ্নবিদ্ধ অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। বাজে ফর্মের কারণে সৌরভের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠার পর তিনি রির্পোটারদের বলেন,“ অধিনায়ক নির্বাচন করবে নির্বাচকেরা। আমি অধিনায়ক হিসেবে দলের সাথে অনেক দিন ধরে আছি। আমার কারো কাছে কিছুই প্রমাণ করার নেই।”
ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, “ অধিনায়ক হিসেবে থাকি আর নাই থাকি তা নিয়ে ভাবনা নেই। দলে থাকতে হলে রান করতে হবে। এটাই প্রথম এবং প্রধান বিষয়। অধিনায়কত্ব নিয়ে আমার মাথা ব্যাথা নেই। দীর্ঘ সময় ধরে আমি দলের মিডল অর্ডারে খেলেছি এবং রানও পেয়েছি। এই সিরিজের শুরু থেকেও আমি একইভাবে রান পেতে চেষ্টা করেছিলাম।”
পাকিস্তানের সাথে সদ্য সমাপ্ত তিন টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক মাত্র ৪৮ রান তুলতে সমর্থ হন। তিনি জানান যে, ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট সিরিজে তিনি ভাল করার প্রত্যাশায় অপেক্ষায় আছেন। কোচিতে এপ্রিলের ২ তারিখে প্রথম ম্যাচ থেকেই তিনি ফ্রন্ট ফুটে খেলার চেষ্টা করবেন।
গাঙ্গুলি আরো জানান যে, কোচ জন রাইট শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজ পর্যন্ত দলের সাথে থাকবেন।
