ভারতের ওয়ান ডে দল থেকে বাদ পড়লেন কুম্বলে এবং লক্ষণ
পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন প্রথম দু’টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন স্পিনার অনিল কুম্বলে এবং ব্যাটনম্যান ভিভিএস লক্ষণ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখপাত্র গৌতম দাসগুপ্ত বলেন, “হাঁটুতে সামান্য ইনজুরির কারণে কুম্বলেকে দলে রাখা হচ্ছে না।”
অপর দু’জন টেস্ট খেলোয়ার দিনেশ কার্তিক এবং গৌতম গাম্ভিরও থাকছেন না ১৪-সদস্যের ওয়ান ডে দলে।
দিনেশ মুঙ্গিয়া, মোহাম্মদ কাঈফ, মুরালি কার্তিক এবং মহেন্দর ধোনি ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন।
ভারত এবং পাকিস্তান টেস্ট সিরিজ ১-১ পয়েন্টে ড্র হয়। ২ এপ্রিল থেকে কোচিনে শুরু হতে যাচ্ছে ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ।
