২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ে নিউজিল্যান্ড, সিরিজ জয়ের আশায় অষ্ট্রেলিয়া

অকল্যান্ডে মঙ্গলবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নার্থান এস্টেলের অপরাজিত ৬৩ রানও কিউইদের জয়ের স্বপ্ন দেখাতে পারেনি। তৃতীয় ও চূড়ান্ত এই টেস্ট ম্যাচে পরাজিত করে কিউইদের হোয়াইটওয়াশ করার কাঙ্খীত লক্ষ্যের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ইডেন পার্কে এস্টেল প্রথমে লু ভেনসেন্টের সাথে ৭০ রানের পার্টনারশীপ গড়ে তোলেন এবং তারপর ডেনিয়েল ভেট্টোরির সাথে দুর্দান্ত ৬০ রানের পার্টনারশীপ গড়ে তোলেন। ব্ল্যাক ক্যাপসদের স্কোর দাড়াঁয় তখন ছয় উইকেটে ১৫৩ রান। সবমিলিয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকে মাত্র ৬২ রানে । হাতে থাকে চার উইকেট।

ভিনসেন্ট ৪০ রান করার পর মাইকেল ক্লার্কের ডাইরেক্ট থ্রোতে আউট হন। যদিও বিরতি পর্যন্ত ভেট্টরি ২৯ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ড দু’উইকেটে ১১ রান নিয়ে দিন শুরু করেন এবং দ্বিতীয়বার অসিদের ব্যাটিংয়ে পাঠানোর জন্য কিউইদের প্রয়োজন ছিল কমপক্ষে ৯১ রান। কিন্তু প্রথম আধ-ঘন্টায় ব্ল্যাক ক্যাপ বাহিনী হারায় তাদের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং (৩) এবং হামিশ মার্শালকে (৭)।

কিউই অধিনায়ক ফ্লেমিং ব্যাট হাতে দুর্দশাগ্রস্ত সিরিজ শেষ করেন জেসন গিলেস্পির কাছে কট এন্ড বোল্ড হয়ে। অপর দিকে তারপরেই মার্শাল গ্রেট পেসার গ্রেন ম্যাকগ্রার ৪৯৮তম শিকারে পরিণত হন। মার্শালের ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক এডাম গিলক্রিস্টের হাতে ধরা দেয়।

ভিনসেন্ট ক্লার্কের দর্শনীয় থ্রোতে আউট হওয়ার আগে চারটি চার এবং দু’টি ছক্কা মারেন। শেন ওয়ার্ন এলবিডব্লুউয়ের ফাঁদে ফেলে রানের খাতা খোলার আগেই আউট করেন ব্রেনডন ম্যাককুলামকে। এভাবেই জয়ের দোরগোড়ায় আসে অস্ট্রেলিয়া।