২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা নৌকা বাইচ প্রতিযোগিতায় ঢাকা টিম চ্যাম্পিয়ন

বুড়িগঙ্গায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে অনুষ্ঠিত স্বাধীনতা এবং জাতীয় দিবসের নৌকা বাইচ প্রতিযোগিতায় আবুল হোসেনের নেতৃত্বাধীন ঢাকা টিম চ্যাম্পিয়ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সোমবারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়  লুৎফর রহমানের নেতৃত্বাধীন কুমিল্লার  দাউদকান্দি দল রানার্সআপ হয়। বাংলাদেশ রোয়িং  ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় ৮ টি দলে ২৫ জন প্রতিযোগী অংশ নেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন  করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রেজাউল করিম, সংসদ সদস্য  আলহাজ্জ সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।