২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারনে ন্যাশনাল ক্রিকেট লীগের ঢাকা-সিলেট ম্যাচ দেরীতে শুরু

এম এম ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ন্যাশনাল ক্রিকেট লীগের ৪র্থ দিনে সিলেট ৫৫ রানে ২ উইকেট হারিয়েছে। এর আগে বৃষ্টির কারনে সিলেট স্টেডিয়ামের এ ম্যাচটি দেরীতে শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বৃষ্টির কারনে ঢাকা-সিলেট ম্যাচের চতুর্থদিনের  খেলা মাত্র ২ ঘন্টা মাঠে গড়ায়। ঢাকার তালহা জুবায়ের ২ টি উইকেট লাভ করেন। উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমান ২৫ এবং সাইদ পারভেজ ১২ রান করে।

এদিকে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত  চট্টগ্রাম-রাজশাহীর খেলার প্রথম দিনে স্বাগতিকরা ২০৬ রান করে। রাজশাহীর সুমন সাহা এবং শাহজাদা শারেদ ৭ টি উইকেট লাভ করেন। জবাবে রাজশাহী ২ উইকেট হারিয়ে ৮১ রান করে।  রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ২২ রানে অপরাজিত ছিলেন।

সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। মাত্র ৫ রানের মাথায় উদ্ধোধনী ব্যাটসম্যান মাসুমউদ্দোলা আউট হন। ১০৫ রানে চট্টগ্রাম ৭ উইকেট হারায়। দলের এ বিপর্যয়ে হাল ধরেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান সাব্বির খান এবং আহসানউল্লাহ। ৮ম উইকেট জুটিতে তারা ৪৭ রান যোগ করেন। এরপর সাব্বির আলমগীরের বলে আউট হন। সাব্বির ১০১ বলে ৪৮ রান করেন। আহসানউল্লাহ ৬৭ বলে ৩৮ রান করেন। রাজশাহীর সুমন সাহা ৫৫ রানে ৪ উইকেট এবং শাহজাদা ৪২ রানে ৩ টি উইকেট লাভ করেন। আলমগীর ২১ রানে ২ টি উইকেট লাভ করেন।

ব্যাট করতে এসে  রাজশাহী ৪১ রানে উদ্বোধনী দু’ব্যাটসম্যানকে  হারায়। উদ্বোধনী ব্যাটসম্যান জহিরুল ৩২ এবং অপর ব্যাটসম্যান রকিবুল হাসান ১২ রান করেন।

এদিকে বরিশাল-খুলনার মধ্যেকার অপর ম্যাচে বরিশাল ৫ উইকেটে ২২০ রান করে। মাত্র ৫৯ রানে ৩ টি উইকেট হারোনোর পর প্রসেনজিত দলের হাল ধরেন। ৫ম উইকেট জুটিতে প্রসেনজিত অপর ব্যাটসম্যান তৌহিদকে নিয়ে ৫১ রান করেন।  তেহিদ ২২ রান আউট হন। ৬ষ্ঠ উইকেটে প্রসেনজিত নাদিফ চৌধুরির সাথে জুটি গড়ে ৭৫ রান করে অপরাজিত ছিলেন।  নাদিফ ৩২ রান করেন। প্রসেনজিত ১৩ টি চারের সাহায্যে ১৭৭ বলে অপরাজিত ৮০ রান করেন। খুলনার পক্ষে মনজুরুল ইসলাম রানা ৩১ রানে এবং শেখ রাসেল ৩৮ রানে ২ টি করে উইকেট লাভ করেন।