অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল প্রস্তুতি ম্যাচ খেলতে সোমবার ভারত যাচ্ছে
অনুর্ধ্ব-১৭ এশিয়ান ফুটবল কনফেডারেশন মহিলা ফুটবল কাপপূর্ব প্রস্তুতি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ মহিলা ফুটবল দল সোমবার রাতে ভারত যাচ্ছে। বাংলাদেশ দল সেখানে ৩ টি প্রস্তুতি মূলক ম্যাচ খেলবে।
কলকাতা, হলদিয়া এবং দুর্গাপুরে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ ১৩ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুর্ধ্ব-১৭ এএফসি মহিলা কাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে। বাংলাদেশ প্রথমবারের মত এএফসি কাপে অংশ নিবে।প্রথম রাউন্ডে বাংলাদেশ ৩ টি ম্যাচে খেলবে।
১৬ এপ্রিল তারা গুয়াম, ১৮ এপ্রিল জাপান এবং ২০ এপ্রিল হংকংয়ে বিরুদ্ধে খেলবে।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন,আয়েশা আখতার,উম্মে সানোয়ার পিঙ্কি, শামিমা আখতার পিঙ্কি, রুপালি চাকমা, ইতি ইসলাম, কেমি চাকমা, মাহফুজা খাতুন নীলা, মিনা খাতুন মোনা , হাসিনা বেগম,নিশাত আফরিন,কাবিনা চাকমা, ফাতেমা খাতুন, ম্রাসা মায়মা,নুয়েসা প্র“ মারমা, অং ম্রাচিং মারামা,ক্রাচিং মারমা,রাহেলা আক্তার বেবি,রেশমা আক্তার আদুরি,শিমুল বড়–য়া,মাসুদা খাতুন ডায়না,নুবাইচিং মারমা,সুইনি প্র“ মারমা,তৃষ্ণা চাকমা,এবং রীনা চাকমা।
