২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে স্ট্যান চার্ট ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেট

স্ট্যার্ন্ডাড চার্টাড ইয়ং টাইর্গাস স্কুল ক্রিকেটের উদ্বোধনী দিনে মাহমুদুল হাসানের শতকের উপর ভর করে ধানমন্ডি টিউটোরিয়ালের বিরুদ্ধে ৩৫২ রানের বিশাল এক পেয়েছে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

লালমাটিয়া হাউজিং স্কুল মাঠে খেলায় মাহমুদুল ৯০ বলে ১৩টি চার এবং সাতটি ছয়ের সাহায্যে এক টর্নেডো ইনিংস খেলেন। ন্যাশনাল ব্যাংকের ৪৭ দশমিক ৩ ওভারে করা ৪২৮ রানের পাহাড়ে উঠতে গিয়ে ধানমন্ডি টিউটোরিয়াল ২৩ দশমিক ৪ ওভারে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায়।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আলী আফসার এবং সেলিম হোসেনের দু’টি অর্ধশতকের কল্যানে নয়া পল্টন লেন উচ্চ বিদ্যালয় স্কলাস্টিকা স্কুলের বিরুদ্ধে ১০৯ রানের বড় জয় পায়। টসে জিতে প্রথম ব্যাট করে নয়া পল্টন স্কুল ৩০১ রান করে। জবাবে স্কলাস্টিকা ১৯২ রান তুলে অল আউট হয়ে যায়।

তেজকুনী পাড়া উচ্চ বিদ্যালয় ৩০ ওভারে নয় উইকেট হারিয়ে ২২২ রান করে। জবাবে  রশিদ আর্দশ স্কুল ১৫৯ রানে অল আউট হয়ে যায়।

এছাড়া উদ্বেধানী দিনে মেপল লিফ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুল এবং মানারত স্কুল নিজ নিজ খেলায় জয়লাভ করে।