স্বাধীনতা দিবস হকিতে বর্ণক সমাজের কাছে বিমান বাহিনীর পরাজয়
স্বাধীনতা দিবস হকিতে সোহেলের চমৎকার হ্যাটট্রিকের সুবাদে বুধবার বাংলাদেশ বিমান বাহিনীকে ৪- ৩ গোলে পরাজিত করেছে বর্ণক সমাজ।
প্রথমার্ধে বিজয়ীরা ২- ১ গোলে এগিয়ে ছিল। সোহেলের হ্যাটট্রিক ছাড়াও বর্ণকের আরিফ আরেকটি গোল করেন। বিজিত দলের দিনেশ এবং রাসেল দু’টি গোল পরিশোধ করেন।
