ফিফা’র সংগ্রহ সংরক্ষণ ও বিক্রয়ে জিবিজি’র সাথে নতুন চুক্তি
ফিফার সংগ্রহগুলো সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ৮ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে গ্লোবাল ব্রান্ড গ্র“প(জিবিজি)। এ চুক্তি অনুসারে শুধুমাত্র জিবিজিই ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত ফিফার সংগ্রহগুলো সংরক্ষণ ও বিক্রি করতে পারবে।
বিশ্বব্যাপী ফিফার সংগ্রহগুলো সংরক্ষণ, প্রদর্শন এবং বিক্রয়ের জন্য ফিফা ও জিবিজি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষতির হয়েছে। মঙ্গলবার ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এখন থেকে ফিফা বিশ্বকাপসহ বিভিন্ন স্মারক, অংশগ্রহনকারী দলগুলো এবং খেলোয়াড়দের বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করবে জিবিজি। গ্লেবাল ব্রান্ড ইতোমধ্যেই ইউরোপ এবং এশিয়ায় তাদের অফিস চালু করেছে। ২০০৬ সালের বিশ্বকাপের সব স্মারকই তারা সংগ্রহ করবে। ফিফা সভাপতি সেপ ব্লাটার বলেন, এ চুক্তির ফলে বিশ্বের যে কোন প্রান্তের ফুটবল ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়ের স্মৃতিগুলো দেখতে এবং ক্রয় করতে পারবেন।
জিবিজি’র চেয়ারম্যান জনাথন সিফ বলেন, ফিফার সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরাও আনন্দিত ।
