২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক দলের জন্য ইমরান খানের উপদেশ

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার ইমরান খান ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে পাক দলের লড়াইসূচক মনোভাবের প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ব্যাঙ্গালোরে  সর্বশেষ টেস্টে পাক দলের জয়ের জন্য তিনি স্পিনের উপর জোর দেয়ার কথা বলেছেন।পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত ১৯৫ রানে জয় লাভ করে এবং প্রথম টেস্ট ড্র হয়। ইমরান খান বলেছেন, পাকিস্তান অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে ভারত সফর করছে কিন্তু দুটো টেস্টেই তাদের ফাইটিং স্পিরিট  ছিল অসাধারন। ইমরান বলেন, ম্যাচের শেষ পর্যন্ত পাকিস্তান যেভাবে লড়াই করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইমরানের মতে,কলকাতা  টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান যদি আর ১০০ রানের লিড নিতে পারতো তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো। তিনি বলেন, কুম্বলের বোলিংই ভারতকে জিততে সহায়তা করেছে। 

তবে শেষ ম্যাচে পাক দলকে  স্পিনের প্রতি জোর দেয়ার কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার।  ভারতের বর্তমান দল অনেক ভাল একটি দল, তবে ওয়ানডেতে পরিস্থিতি বদলে যাবে বলে ইমরানের ধারনা। ইমরান বলেন,ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভাল রেকর্ড রয়েছে এবং এবারও তা অব্যাহত থাকবে বলে আমার ধারনা।

১৯৭১ থেকে ১৯৯২ পর্যন্ত পাকিস্তান দলে নিয়মিত খেলেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার  ৮২ টি টেস্ট এবং ১৭৫ টি ওয়ানডে খেলেন এবং ১৯৯২ সালে পাকিস্তানের  বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন ।