ফ্লোরিডা ওপেন: সেমি-ফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন হিউইট
ইনজুরির কারণে বিশ্বের দ্বিতীয় সেরা বাছাই খেলোয়ার লেইটন হিউইট ফ্লোরিডায় চলমান নেসডাক-১০০ ওপেন টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২৪ বছর বয়সী হিউইট ইন্ডিয়ান উইলস টুর্নামেন্টের সেমি-ফাইনাল থেকেই পায়ের আঙ্গুলের ইনজুরির কবলে পরেন।
ইতোপূর্বে তিনি মার্কিন প্রতিদ্বন্দ্বী এন্ড্রি রডিককে পরাজিত করে প্যাসিফিক লাইফ টুর্নামেন্টের ফাইনালে উঠেন কিন্তু শীর্ষ বাছাই রজার ফেদেরার কাছে সরাসরি সেটে পরাজিত হন।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ফাইনালেও হিউইট মারাত সাফিনের কাছে পরাজিত হন।
নেসডাক-১০০ ওপেন টুর্নামেন্টে ২০০০ সাল থেকে এ পর্যন্ত তিনবার তিনি সেমি-ফাইনালে উঠেন।
