২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ম্যাকগ্রা

বেসিন রিজার্ভে বৃষ্টির কারণে বিঘিœত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা শেষ দিনের খেলায় মাত্র তিন বলে দু’টি মূল্যবান উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 10:23 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ম্যাকগ্রা এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এবং এক বল পরেই হামিশ মাশেলকে কুপোকাৎ করেন। হামিশ গতানুগতিক স্টাইলে রানের খাতা না খুলেই ফিরে যান।

দ্বিতীয় ইনিংসে লাঞ্চ পর্যন্ত মাত্র ৩৭ রানে দু’উইকেট হারিয়ে নিউজিল্যান্ড বেশ বড় ধাক্কা খায় এবং তারা ভাবতে শুরু করে যে, বাকি দিনটা ব্যাটিং করতে পারলে হয়তো ম্যাচটা ড্র করা যাবে।

মঙ্গলবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯০ মিনিট পরে খেলা শুরু হয়, কিন্তু আম্পায়ার জানান যে, ফাইনাল দুই সেশন দীর্ঘায়িত করা হবে। আবহাওয়ার কারণে নষ্ট হওয়া সময় পুশিয়ে নেয়ার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়।

নিউজিল্যান্ড ৩২৬ রানে পিছিয়ে রয়েছে এবং ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজেও পিছিয়ে রয়েছে। মঙ্গলবার দিনের প্রথম সেশনের মতো বাজে খেলা কিউইরা এ সিরিজে কখনই খেলেনি। এদিকে কিউই দলের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এ সিরিজে চতুর্থবারের মতো এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন।

মারশেল প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তার উপর কিউই নির্বাচকদের বড় আশা ছিল। কিন্তু পরের তিন ইনিংসে তিনি করেছেন মাত্র ৪০ রান এবং এ ইনিংসে তিনি অধিনায়কের পিছুপিছু প্যাভিলিয়ানে ফিরে যান।

এরপর লু ভিনসেন্ট খেলতে নেমে কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। শেন ওয়ার্ন তার বিরুদ্ধে দৃঢ়ভাবে এলবিডব্লিউ’র আবেদন করেন। যদিও আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভিনসেন্ট ২৪ রানে অপরাজিত ছিলেন। ওপেনার ক্রেগ কামিং ৪৫ ডেলিভারি মোকাবিলা করে ছয় রান নিয়ে ক্রিজে আছেন।