অসিদের বিরুদ্ধে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৪
বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্টের ৪র্থ দিন শেষে অসিদের বিরুদ্ধে সব উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৪। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৭০।
ক্যাসপ্রোইচ এবং শেন ওয়ার্নের বোলিং আক্রমণে ৪র্থ দিন শেষে কিউদের ইনিংস মাত্র ২৪৪ রানে গুটিয়ে যায। অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যাণ্ডের রানের ব্যাবধান এখন ৩২৬।
৪ উইকেটে ১২২ নিয়ে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে আরও ১২২ রান যোগ করে ব্যাটসম্যানরা। ভিনসেন্ট দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ এবং ভেট্টোরি ৪৫ রান করে।
সকালে ভিনসেন্ট ৩৮ এবং ফ্রাঙ্কলিন ৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে। দলীয় ১৬৬ রানে ক্যাসপ্রোইচের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান ফ্রাঙ্কলিন। এর কিছুক্ষন পরেই আউট হন ভিনসেন্ট। ব্যাক্তিগত ৬৩ রান নিয়ে ক্যাসপ্রোইচের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। দলীয় ১৮৪ রানে ম্যাককুলাম, ২০১ রানে ম্যাকমিলান, ২১২ রানে ব্রেইন এবং ২৪৪ রানে ভেট্টোরি আউট হন। ম্যাকমিলান ২০, ম্যাককুলাম ৩, ভেট্টোরি ৪৫, ব্রেইন ৫, এবং মার্টিন ১৮ রান করেন।
ক্যাসপ্রোইচ এবং শেন ওয়ার্ন ৩ টি করে, ম্যাকগ্রা ২ টি এবং গিলেস্পি ও ক্লার্ক ১টি করে উইকেট লাভ করেন।
বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্ট তার স্বাভাবিক ছন্দ হারিয়েছে। ৪র্থ দিনের খেলার শুরুতে বাধ সাধে বেরসিক বৃষ্টি। প্রায় আড়াই ঘন্টা দেরিতে শুরু হয় ৪র্থ দিনের খেলা। এর আগে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি।
