২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আনন্দে ভাসছেন সৌরভ

ইডেন জয়ের পর ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এখন জয়ের আনন্দে ভাসছেন। পাকিস্তানের বিরুদ্ধে রোববার ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পায় সৌরভের দল। নিজের শহর কলকাতায় সমর্থকদের এমন একটি বিজয় উপহার দিতে পেরে সৌরভ যারপরনাই আনন্দিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মোহালি টেস্টে অনেক ভাল অবস্থানে থেকেও ম্যাচ জিততে পারেনি ভারত। আর সেই বিজয় এসে ধরা দিয়েছে কলকাতায়। সৌরভ বললেন, ইডেনে সবসময়ই পাকিস্তান ভাল করে কিন্তু এবার আমরা জিতেছি। 

সৌরভের কাছে ম্যাচ জয়ের সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো ইউনিস খানের আউট। শেষ দিন সকালের প্রথম বলেই কুম্বলের লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেট রক্ষক দিনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ইউনিস খান বিদায় নিলে পাকিস্তানের ধ্বংসের সূচনা  হয়। এরপর ভারতের জয় পেতে আর বেশি সময় লাগেনি।

সৌরভ বলেন, কুম্বলেই আসলে ম্যাচ উইনার তাতে কোনও সন্দেহ নেই। রোববার ম্যাচের শেষ দিনে কুম্বলে ৬৩ রানে সাত উইকেট দখল করলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ২২৬ রানে অল আউট হয়ে যায়। তবে তিনি দুই ইনিংসেই শতরান করা দ্রাবিড় এবং ৯৩ রান করা দিনেশ কার্তিকেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন।