জাতীয় ক্রিকেটে রান তালিকার শীর্ষে বরিশালের শাহিন
ইস্পাহানী জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শেষে চারদিনের ম্যাচে ৫১০ রান নিয়ে শীর্ষে রয়েছেন বরিশালের শাহিন হোসেন। এবারের লিগে শাািহনের ঝুলিতে দু’টি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিও রয়েছে।
অন্যদিকে ওয়ানডে ম্যাচে দু’টি অর্ধ শতকসহ ২১০ রান করে শীর্ষে রয়েছেন রাজশাহীর ফরহাদ রেজা।
চারদিনের ম্যাচে বোলিংয়ে ঢাকার আলমগীর কবির এবং সিলেটের নাবিল সামাদ ২২টি করে উইকেট শিকার নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন। নয় উইকেট নিয়ে ওয়ানডে বোলিংয়ের প্রথম স্থানটি দখল করে আছেন ঢাকার আশরাফুল হক খান।
লিগে চারদিনের ম্যাচে এপর্যন্ত ১৯টি সেঞ্চুরি হলেও ওয়ানডেতে হয়েছে মাত্র দু’টি। ওয়ানডের দু’টি শতকই এসেছে চট্টগ্রামের ব্যাটসম্যান আজম ইকবাল এবং ইমরান আহমেদের ব্যাট থেকে।
