২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ ওয়াহর খেলা আমাকে অনুপ্রানিত করেছিল-রাহুল দ্রাবিড়

পকিস্তানের বিরুদ্ধে দুটো ইনিংসেই শত রান করে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া রাহুল দ্রাবিড়ের অনুপ্রেরনার উৎস হল অষ্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ ওয়াহ। দ্রাবিড় বলেছেন,সাবেক এই অসি তারকার খেলাই তাকে ভাল কিছু করতে সাহস জুগিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১১০ এবং দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান করেছেন ভারতের সহ অধিনায়ক দ্রাবিড়। এরপর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দ্রাবিড় বলেন, দারুন লাগছে। আমি দেখেছি স্টিভ ওয়াহ এভাবে দুই ইনিংসেই শত রান করতেন। আমাকে তার সেই খেলা দারুনভাবে টেনেছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

১৯৯৭ সালে অ্যাশেজ সিরিেিজ স্টিভ দুটো ইনিংসে ১০৮ ও ১১৬ রান করে দলের জয় নিশ্চিত করেছিলেন।

ইডেন গার্ডেনে নিজের দুটো ইনিংসের মধ্যে পরেরটা নিয়ে বেশি খুশি দ্রাবিড়, কারন তাতে হিটের সংখ্যা ছিল বেশি। দ্বিতীয় ইনিংসে ১৫ টি ৪ হেকেছিলেন  দ্রাবিড়। দ্বিতীয় ইনিংসে  উইকেট কিপার দিনেশ কার্তিককে সাথে নিয়ে ১৬৫ রানের দ্রুত জুটি গড়েছিলেন দ্রাবিড়। তবে দিনেশের শত রান না পাওয়ায়  কস্ট পেয়েছেন দ্রাবিড়। দ্বিতীয় ইনিংসে  দিনেশ ৯৩ রান করে আউট হন।