২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা দাবার শীর্ষে রানী এবং শামিমা

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের সপ্তম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্ন্তজাতিক মহিলা মাষ্টার রানী হামিদ এবং শামিমা আখতার লিজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

টুর্নামেন্টের  ৬ষ্ঠ রাউন্ডে রানী হামিদ ফারজানা হোসেন অ্যানীকে এবং অপর খেলায় শামিমা জাকিয়া সুলতানাকে পরাজিত করেন।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাজরানা খান ইভা সপ্তম রাউন্ডে সায়মা আলমাসকে পরাজিত করেন।